ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:৪১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ঈদুল ফিতর উপলক্ষে ২০ এপ্রিল থেকে চলবে বিশেষ লঞ্চ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল থেকে যাত্রী পারাপারের জন্য সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। সেই সঙ্গে একই দিন থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) ঢাকায় বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিএ’র পিআরও মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, ২০ তারিখ থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনও মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এই ১০ দিন নদীতে কোনও বাল্কহেড চলতে পারবে না।

তিনি আরও বলেন, যাত্রীবাহী লঞ্চ চলাচল করা সব নৌপথে ২০ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত এ বিশেষ লঞ্চ চলবে।